রাত ১২:২৬ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনি ভিত্তি নেই বিএনপি নেতা মিনুর মামলা খারিজ

ডেস্ক রিপোর্ট :
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুলাই) এ মামলা ‘আমলে’ নেওয়ার মতো আইনি ভিত্তি নেই বলে তা খারিজের আদেশ দেন ঢাকা সাইবার ট্রাইবুন্যালের বিচারক এএম জুলফিকার হায়েত।

আদেশে বলা হয়েছে যে ‘ভুক্তভোগী’ এই মামলায় অভিযোগকারী হিসেবে দাঁড়াননি, বা তার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ও ছিলেন না।

এতে আরও বলা হয়, এর পরিবর্তে মামলাটি ‘ভুক্তভোগী’র দূরের সম্পর্কে একজন দায়ের করেছিলেন। তার এই মামলা দায়ে করার এখতিয়ার নেই।

বিচারক তার আদেশে বলেন, যে ব্যক্তি মামলাটি দায়ের করেন তিনি মিজানুর রহমান মিনুর এই মন্তব্যে ব্যক্তিগতভাবে আঘাত পাননি। তাই মামলাটি বাতিল করা হলো।

রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে এনামুল হকের ব্যবসা প্রতিষ্ঠান এনা গ্রুপের কর্মকর্তা পারভেজ হোসেন বাদী হয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।

পারভেজ হোসেনের দাবি, গত ১৯ জুলাই রাত ১টায় একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এনামুল হককে ‘ছাত্রশিবিরের সাবেক সভাপতি’ বলে সম্বোধন করেছেন মিজানুর রহমান মিনু। এমনকি, এনামুল হক কখনো ছাত্রলীগ ও যুবলীগের কর্মী ছিলেন না, এখন তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য।

এ ধরনের মিথ্যা ও বানোয়াট মন্তব্য সংসদ সদস্য এনামুল হকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *