রাত ৩:২৬ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচালক তাকে রাত কাটানোর প্রস্তাব দিয়েছিল

বিনোদন  প্রতিবেদক : বলিউডে সুচিত্রা কৃষ্ণমূর্তি একাধারে গায়িকা ও লেখিকা। আবার তিনি অভিনেত্রীও। সুচিত্রা ১৯৯৪ সালে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন ‘কাভি হাঁ কাভি না’ ছবিতে।সেই সুচিত্রা আবারও নতুন করে খবরের শিরোনামে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তাকে দেওয়া এক পরিচালকের কু-প্রস্তাবের বিষয়ে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় – সুচিত্রাকে একবার এক নামী পরিচালক তার সঙ্গে হোটেলে রাত কাটাতে বলেছিলেন। সেসময় তিনি এতোই ছোট যে পরিচালকের কু-প্রস্তাব ঠিক বুঝতে পারেননি।

সুচিত্রার কথায় – ওইসময় ওসব ঘটনা ছিল খুবই সাধারণ। তবে আজকাল সামাজিকমাধ্যমের কারণে এমন ঘটনা বেশি উঠে আসে। আগের দিনে প্রকাশ পেতো একেবারেই কম। এখনতো সবকিছু বেশ উন্নত, সাজানো-গোছানো।সুচিত্রা কৃষ্ণমূর্তি বলেন, ওই পরিচালক-প্রযোজক আমাকে হোটেলে ডাকেন। জিজ্ঞাসা করেন, বাবা না-কি মা, কে বেশি কাছের ? বললাম, বাবা। উনি আমাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন।

উনি বললেন, তাহলে বাবাকে ফোন করো। এখনই বলো আমি তোমায় কাল সকালে বাড়িতে রেখে আসবো। বললাম, ঠিক বুঝতে পারলাম না। তখন উনি বললেন, তোমার সঙ্গে একটু সময় কাটাবো। আমি তখন ভাবছি, সকাল পর্যন্ত কী করবো এর সঙ্গে ? তখন বাজে বিকেল ৪টা থেকে ৫টা। ভয়ে কেঁদে ফেললাম। জিনিসপত্র নিয়ে আসার কথা বলে সেখান থেকে পালালাম।

জানা যায়, সবশেষ ২০১৯ সালে অভিনয়ে দেখা গিয়েছিল সুচিত্রাকে। ওই সময় তিনি অভিনয় করেছিলেন ‘অড কাপল’ নামের একটি ছবিতে। এতে আরও অভিনয় করেন দিব্যেন্দু, বিজয় রাজ, প্রণতি রাই প্রকাশ, মনোজ পাহওয়া, সুমিত গুলাটিসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *