রাত ১০:৫৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরেরসরাইয়ে বিদেশি মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

মিরেরসরাই প্রতিনিধি :

মিরেরসরাই থানা পুলিশের অভিযানে ৩৫ (পয়ত্রিশ) বোতল বিদেশী মদ-সহ আবদুল করিম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ১০ টায় উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুল করিম ওয়াহেদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *