রাত ১২:২৬ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আলী তুহিন নামে এক স্কুলছাত্র স্রোতে ভেসে নিখোঁজ রয়েছে। এসময় তার সঙ্গে গোসলে নামা ৩ বন্ধুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. আলী তুহিন কক্সবাজার পৌরসভার নুর পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং কক্সবাজার পৌর প্রিপ্যাটরি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
জীবিত উদ্ধার হওয়া অপর ৩ বন্ধু হলো, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও নুর পাড়ার মোস্তাক আহমদের ছেলে মো. আশেক নুর, কক্সবাজার মডেল হাইস্কুলে এসএসসির ফলপ্রার্থী সাহাব উদ্দিনের ছেলে মো. মেহরাব উদ্দিন, কক্সবাজার মডেল হাইস্কুলে নবম শ্রেণির ছাত্র শহিদুল ইসলামের ছেলে তাহমিদ ইসলাম। এদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের কর্মী বেলাল হোসেন জানান, ৪ বন্ধু মিলে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামে। এসময় স্রোতের কবলে ভেসে যাওয়ার সময় লাইফগার্ড কর্মীরা দ্রুত ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু এর মধ্যে ভেসে নিখোঁজ হয় একজন। তাকে উদ্ধারের জন্য লাইফগার্ড কর্মী, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *