
মিরসরাইয় প্রতিনিধি :
মিরসরাইয়ে পৃথক দুটি দু-র্ঘটনায় দুইজন নি-হত হয়েছেন। রবিবার সকালে বারইয়ারহাট পৌরবাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেইনে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেল রানা নামের এক স্কুলশিক্ষক নি-হত হয়েছে।
একইদিন সন্ধ্যায় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের শরিয়তপাড়া এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর রোডে মোটরসাইকেলের ধাক্কায় জুবায়েদ হোসেন নামের এক শিশু নি-হত হয়েছে।