বিকাল ৫:৫৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাল ভোট দিতে গিয়ে আটক দুই যুবক

ডেস্ক রিপোর্ট :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার সময় দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ৯০নং ভন্ডেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে থেকে তাদের আটক করা হয়।

আটকৃত যুবকরা হলেন- উপজেলার পারখী ইউনিয়নের আউলিবাদ গ্রামের মো. মিনহাজ উদ্দিনের ছেলে তছির আহমেদ (১৮) ও আব্দুল বাছেদের ছেলে হাবিবুর রহমান(১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ভন্ডেশ্বর কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকে জাল ভোট দিচ্ছিলেন ওই দুই যুবক। এ সময় ভোটের লাইনে দাঁড়ানো ভোটাররা ওই যুবকদের বয়স সন্দেহে হওয়ায় তাদের আটক করে পুলিশে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভন্ডেশ্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নাসির উদ্দিন জানায়, কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভন্ডেশ্বর কেন্দ্রে জাল ভোট দিতে আসে ওই দুই যুবক। এ সময় স্থানীয় ভোটাররা জাল ভোট দেয়ার সন্দেহে তাদের আটক করে। তিনি আরও জানান, বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নিবেন।

উল্লেখ, পারখী ইউনিয়ন নির্বাচনে ২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ১৬ হাজার ৯৫০ জন ভোটার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *