রাত ১১:৪৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মিরসরাইয় প্রতিনিধি :

মিরসরাইয়ে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কৃতকার্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন।
কামরুল হাসানের সঞ্চালনায় ও মাওলানা মুহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মো. ছালাহ উদ্দীন লতিফী, প্রধান আলোচকের বক্তব্য রাখেন মো. কামরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের যুগ্ম সচিব হাফেজ মুহাম্মদ মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামরুল হোসেন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মীর্জা মহসিন, ইব্রাহীম খলিল, শাহাদাত হোসেন, তছলিম উদ্দিন, শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’২২ এর সমন্বয়ক মিছবাহুল ইসলাম, সচিব মঞ্জুরুল কাদের মিরাজ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদরাসা ও উচ্চ বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সাধারণ ও ট্যালেন্টপুলে ৯৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট, প্রাইজবন্ড ও স্মারক বই তুলে দেওয়া হয়। এছাড়াও উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামরুল হোসেন, সমাজ সেবক মো. মহসীন আলীকে সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *