বিকাল ৫:৪৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমকামী চরিত্রে অভিনয়ে আগ্রহী নার্গিস ফাকরি

বিনোদন  প্রতিবেদক : অবশেষে তিনি ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন। তিনি বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি। এই মাধ্যমে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন নার্গিস। কিন্তু তিনি সাফ জানিয়েছেন, বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরতে চাইলেও কোনো কিছুর জন্যই নগ্ন হতে তিনি রাজি নন। তার কথায় – বহু মানুষই ওটিটি মাধ্যমে চোখ রাখতে এখনও অস্বস্তিতে ভোগেন।

ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নার্গিস বলেন, আমি মনে করি সিনেমা আমাকে অনেক পিছিয়ে রেখেছে। অনেক চরিত্রেই আমায় মানাতে পারে। আমি সেই সমস্ত চরিত্রে কাজ করতে চাই। তবে আমি কোনো প্রকল্পের জন্য কখনোই নগ্ন হবো না। আমার নগ্নতা নিয়ে সমস্যা আছে। তবে আমি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে হলে আপত্তি করবো না। সমকামীর চরিত্রে, কিংবা কোনো মহিলার সঙ্গে বিবাহিত মহিলা হিসাবে দেখানো হলেও আমার সমস্যা নেই। অভিনেত্রী হিসাবে যেকোনো চরিত্রে মানিয়ে নেয়াই আমার কাজ।

তবে বহু মানুষই ওটিটিতে চোখ রাখতে এখনও অস্বস্তি বোধ করেন, সে প্রসঙ্গে নার্গিস ফাকরি বলেন, দর্শক কী দেখবেন, আর কী দেখবেন না, সেটা বেছে নেয়ার অধিকার তাদের রয়েছে। তবে ওটিটিতে অনেক বিষয় রয়েছে, কারোর কোনো কিছু পছন্দ না হলে তিনি অন্যকিছু দেখতে পারেন। এটাই তো ওটিটি প্ল্যাটফর্মের সৌন্দর্য। এখানে অনেক বিকল্প আছে।

উল্লেখ্য, ‘রকস্টার’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন নার্গিস ফাকরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *