বিকাল ৫:৫২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্গাপুর পুকুরে মিললো দুই প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ মসজিদ পুকুর থেকে প্রতিবন্ধী শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতরা হলো, উপজেলা সদরের বাসিন্দা এরশাদ আলীর কন্যা তাসকিন আক্তার হীরা (২৫) ও মোঃ মোরশেদ আলমের কন্যা মোছাঃ মেঘা খাতুন (৭)
শুক্রবার সকালে
দুজন মিলে ময়লা কাপড়- চোপড় পরিষ্কার করতে গেলে বাড়ির সংলগ্ন দুর্গাপুর উপজেলা ভিতর পুকুরে পড়ে গেলে মসজিদ নির্মাণের লোকজন দেখতে পেয়ে চেচা মেচি করলে বাড়ির লোকজন ও প্রতিবেশী চিকিৎসার জন্য তাদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, নিহত দুজনই মানসিক ও বাক-প্রতিবন্ধী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে । ওসি নাজমুল হক আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের মৃত্যু পানিতে ডুবেই হয়েছে। তবে স্বজনদের কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার দায়ের করা হয়েছে।মোঃ নয়ন আলী মৃত হিরার স্বামী ১০ অক্টোবর ২০২০ এ বিয়ে হয় কিন্তু মামলার জন্য তার বউ নিয়ে যেতে পারেন নাই বলেন তিনি। নয়ন আরো বলেন, আমি আমার স্ত্রীকে আমাদের পারিবারিক গোরস্তানে কবরস্থ করতে চাই, যদিও এ নিয়ে রয়েছে দুই পরিবারের মাঝে বিরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *