বিকাল ৫:৪৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাম কমলো সয়াবিন তেলের, কাল থেকে কার্যকর

ডেস্ক রিপোর্ট :
লিটারে ১০ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৯ টাকা ও খোলা সয়াবিন প্রতি লিটার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার ( ১২ জুলাই ) থেকে নতুন এ দর ধার্য করে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দিয়েছে ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
একই সঙ্গে পাঁচ লিটারের বোতলে ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা পাম তেলের লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ টাকা এবং বোতলজাত পাম তেলের লিটারে ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য কমে যাওয়ায় সয়াবিন ও পাম তেলের দাম কমানো হয়েছে। আগামীকাল বুধবার থেকেই নির্ধারিত নতুন দর বাজারে কার্যকর হবে।

গত ১১ জুন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম কমিয়েছিল ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *