সন্ধ্যা ৬:২৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে ১৫ কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক

চৌদ্দগ্রাম প্রতিনিধি  : কুমিল্লার চৌদ্দগ্রামে পনের কেজি গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর হোসেন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত রবিবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন উজিরপুর ইউনিয়নের প্রতাপপুর সাকিনস্থ মিয়া বাজার-দাঁতামা সড়কের জনৈক জাকির হোসেন এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি করে ১৫ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়। সে উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোহন মিয়ার ছেলে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *