রাত ১:৩৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বাসের চাপায় ইজিবাইকের ৭ যাত্রী নিহত

যশোর প্রতিনিধি :
যশোর সদরের বাসচাপায় ইজিবাইকের সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা সড়কের লেবুতলা তেতুলতলায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তাদের বাড়ি যশোর সদরের সুলতানপুর গ্রামে। অন্যজন ইজিবাইক চালক। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন, ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের যমজ দুই ছেলে হোসেন ও হোসাইন (২), তার মেয়ে খাদিজা (৭), একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০) এবং অন্য দুজন অজ্ঞাত।

জাহাঙ্গীর হোসেন নামে স্থানীয় মুদি দোকানী বলেন, যশোর থেকে একটি ইজিবাইক সাতজন যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে আসছিল। পথিমধ্যে তেতুলতলা নামক স্থানে আসলে ইজিবাইকটি ডানে একটি বাইপাস সড়কে নামতে গেলে ইজিবাইকের পেছনে থাকা বাসটি তাদের পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৬ জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ সাতজন নিহত হয়েছে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি। বাস ও ইজিবাইকটি পুলিশ জব্দ করেছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *