রাত ১১:২৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ক্ষুদ্র -নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি :

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় জয়পুরহাটে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী ।

অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেয়া হয়। এছাড়া উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক স্তরের ২০০ জন শিক্ষার্থীকে স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তারেক রওনাক আকতার, ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *