বিকাল ৫:৩২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো:জামিল হোসেন

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) এর নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগদান করেছেন জনাব মো. জামিল হোসেন, সিএমএ । বিসিবিএলে যোগদানের আগে, জনাব হোসেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে এবং কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান, CAMLCO, জোনাল হেড এবং চিফ রিস্ক অফিসার ছিলেন। তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেড, উরি ব্যাংক, প্রাইম ব্যাংক এবং এনআরবি ব্যাংক লিমিটেডেও কাজ করেছেন, ব্রাঞ্চ ব্যাংকিং, রিলেশনশিপ ব্যাংকিং, ক্রেডিট, রিস্ক ম্যানেজমেন্ট, রিটেইল ব্যাংকিং, ট্রেজারি এবং এফআই-এ ব্যাপক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।
জনাব হোসেন ১৯৯৭ সালের জানুয়ারি মাসে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীকালে তিনি বাংলাদেশের উরি ব্যাংকে হেড অব ক্রেডিট, ট্রেজারি এবং এফআই সহ বিভিন্ন পদে অধিষ্ঠিত হন। প্রাইম ব্যাংকে তার মেয়াদকালে, তিনি সিআরএম, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ এবং রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এনআরবি ব্যাংক লিমিটেডের সিআরএম প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জনাব হোসেন ICMA (AUS & NZ) থেকে সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ডিগ্রী অর্জন করেছেন, এবং তিনি আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে পাবলিক অ্যাফেয়ার্সে স্নাতকোত্তর, Professional ব্যাংকিং-এ স্নাতকোত্তর এবং Finance and Marketing এ ডাবল এমবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি OMEGA Credit, ইউ.কে. থেকে একজন সার্টিফাইড ক্রেডিট প্রফেশনাল এবং চার্টার্ড ব্যাংকার ইনস্টিটিউট, ইউ.কে. থেকে ডিপ্লোমা ধারণ করেছেন।
তার পেশাগত অর্জনের পাশাপাশি, জনাব হোসেন স্বনামধন্য সংবাদপত্রে অসংখ্য নিবন্ধ প্রকাশ করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *