বিকাল ৫:৩২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট যাবে সুইজারল্যান্ড চুক্তির খসড়া চুড়ান্ত

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এজন্য একটি দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি করা হবে। চুক্তির খসড়া চূড়ান্ত করতে ঢাকায় বৈঠক করেছে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সিভিল এভিয়েশন অথরিটি।

মঙ্গল ও বুধবার (৪ ও ৫ জুলাই) ঢাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দফতরে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা সভা হয়েছে। সভায় যোগ দিতে সুইজারল্যান্ডের ৩ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন সুইজারল্যান্ডের ফেডারেল অফিস অব সিভিল এভিয়েশনের (এফওসিএ) এয়ার সার্ভিস এগ্রিমেন্ট বিভাগে লিড নেগোশিয়েটর লোরেন্ট নোল।

এদিকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। বাংলাদেশের প্রতিনিধি দলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএএস বাংলা এবং নভোএয়ারের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানিয়েছে, সভায় অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিস্তারিত আলোচনা হয়। খসড়া চুক্তি চূড়ান্ত সাক্ষরের জন্য চুক্তির খসড়াতে উভয় পক্ষ সম্মত হয়েছে। দ্রুত চুক্তি সম্পন্ন করতে উভয় দেশ উদ্যোগ গ্রহণের বিষয়ে সভায় একটি সম্মত-কার্যবিবরণীও সাক্ষরিত হয়েছে। চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশের জন্য ইউরোপের নতুন একটি দেশে সরাসরি আকাশপথ উন্মুক্ত হবে। যাত্রীদের সরাসরি ফ্লাইটের মাধ্যমে সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে যাতায়াত এবং আকাশপথে পণ্য পরিবহন আরও বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *