রাত ৪:০১ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় জয়পুরহাটে এক যুবকের লাশ উদ্ধার

বগুড়ার প্রতিনিধি :

বগুড়ায় একটি বাগান থেকে ফেরদৌস প্রামানিক (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৫ জুলাই) সকালে সদর থানা পুলিশের একটি টিম সেখান থেকে তার লাশ উদ্ধার করে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহিনুুজ্জামান জানিয়েছেন, সদরের শেখরকলা ইউনিয়নের বালা কইগাড়ি গ্রামে একটি ফলদ বাগানের মধ্যে ওই যুবকের লাশ পড়েছিল। স্থানীয় লোকজন লাশটি দেখে থানায় খবর দেয়। এরপর পুলিশ সকাল ৮টার দিকে সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

লাশ উদ্ধারের সময় তার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এ রিপোর্ট তৈরির সময় তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সে ব্যাপারে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহত ফেরদৌস জয়পুরহাটে কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে দামপাড়া গ্রামের মুসলিম উদ্দিন প্রামানিকের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *