রাত ১:৪৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা না হলেও অভিনেতাই হতাম,আমরা সবাইতো সারাদিন অভিনয় করি: আরিফ হক

মডেল ও অভিনয় শিল্পী( Actor)  আরিফ হক। নিজের ইচ্ছে শক্তি ও শ্রম দিয়ে হয়েছেন অভিনয় শিল্পী। একাধারে মঞ্চে ও মিডিয়ায় কাজ করে নিজেকে তৈরি করছেন। সম্প্রতি তার সাথে কথা হয়।

১। আপনার অভিনয় জীবন শুরু কিভাবে?

আরিফ:১৯৯৬ সালে নারী চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে, ভারতের এলাহাবাদ বর্তমান প্রয়াগরাজ এ রামলীলার মঞ্চ থেকে।

২।অভিনয়ে আপনার অনুপ্রেরণা কে?

আরিফ:উত্তম কুমার।

৩। মঞ্চ না মিডিয়ায় কোন জায়গায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?

আরিফ: দুই জায়গায়ই  অভিনয় করতে হয় কিন্তু মঞ্চে শেখার যায় বেশি আর আমি সারা জীবন শিখতে চাই।

৪।আপনি তো চারুকলার ছাত্র ছিলেন তাহলে অভিনয়ে এলেন কার অনুপ্রেরণায়?

আরিফ: ছবি আঁকাটা আমার কাছে খেলার মত ছিলো, পাশ করতে বেগপেতে হবে না ভেবে চারুকলায় পড়া এবং হয়েছেও তাই।

৫। সামনে আপনার কি কি কাজ আসছে?

আরিফ:অনম বিশ্বসের “ফুটবল ৭১”। কিছু ওয়েবের কথা চলছে একটি আর্ট ফিল্মে কাজ করছি এ ব্যপারে কোনো কিছু বলা বারণ।

৬।অভিনেতা না হলে কি হতেন?

আরিফ:অভিনেতা না হলেও অভিনেতাই হতাম, আমরা সবাইতো সারাদিন অভিনয় করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *