
ফেনী প্রতিনিধি: অদ্য ৪ জুলাই জেলা প্রশাসন ফেনী ও বিএসটিআই জেলা অফিস কুমিল্লা এর সমন্বয়ে ফেনী সদরের মহীপালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে নিউ ফুলকলি সুইটস এন্ড কনফেকশনারি, মহীপাল, ফেনী প্রতিষ্ঠানটি ফার্মেন্টড মিল্ক (দই) পণ্যের গুনগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন বিক্রিয়/বিতরণ দায়ে ২৫,০০০/- (পঁচিশ হাজার ) টাকা জরিমানা করা হয় এবং জয় গোপাল দধি ভান্ডার, ট্রাংক রোড, সদর, ফেনী, প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ফার্মেন্টেড মিল্ক (দধি) ও রসমালাই পণ্য উৎপাদন, মোড়কজাত ও বিক্রয় করায় ‘ওজন ও ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ১৫,০০০/- (পনের হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার সুলতানা নাসরিন কান্তা এবং পূদম পুষ্প চাকমা মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মোঃ শাহান, ফিল্ড অফিসার (সিএম) এবং আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি) অংশগ্রহণ করেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।