সন্ধ্যা ৬:২৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাম কমলো এলপি গ্যাসের

ডেস্ক রিপোর্ট :
ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল এক হাজার ৭৪ টাকা। সে হিসেবে দাম কমেছে ৭৫ টাকা।
সোমবার (৩ জুলাই) নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এর আগে জুন মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৩৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়। সেবার দাম কমেছিল ১৫৯ টাকা।

ঘোষণায় বলা হয়েছে, বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৮৩ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৭৯ টাকা ৯৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১২ এপ্রিলের আগ পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। তবে ১২ এপ্রিল প্রথমবারের মতো দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়, আমদানিনির্ভর এই জ্বালানির দাম নির্ধারণে সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি হিসেবে ধরা হবে। ফলে সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্যও ওঠানামা করবে। তবে এ ক্ষেত্রে অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। সেই ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *