সন্ধ্যা ৬:৩০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের প্রিয়তমা হয়ে শুরুতেই সফল ইধিকা

বিনোদন  প্রতিবেদক : এবারের ঈদে ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত প্রিয়তমা ছবিটি। এতে কিং খানের প্রিয়তমা হয়েছেন কলকাতার নবাগত অভিনেত্রী ইধিকা পাল। এটি এই নায়িকার প্রথম বাংলাদেশি ছবি। এর আগে ইধিকাকে বাংলা সিরিয়ালে দেখেছেন কলকাতা ও বাংলাদেশের দর্শক। এই প্রথম বড় পর্দায় পা রাখলেন সুন্দরী গ্ল্যামারগার্ল ইধিকা। অতঃপর তার বাংলার সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করা। আর এখন সারাদেশ ভাসছে প্রিয়তমা’র বিরাট সাফল্যে।

ঢালিউডে ঈদে ‘প্রিয়তমা’ ছবিটিকে ঘিরে দর্শকদের উৎসাহ চোখে পড়ছে। এটা নিয়ে সংবাদমাধ্যমে নিজের উত্তেজনা ভাগ করে নিলেন অভিনেত্রী ইধিকা। তিনি বলেন, আমার প্রথম ছবি, তাও আবার ঈদে মুক্তি পেয়েছে। খুব আনন্দ হচ্ছে। দর্শকের প্রতিক্রিয়াও ভাল। শুনলাম বিভিন্ন সিনেমা হলে আমাদের শোয়ের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে।

ইধিকা’র নায়ক শাকিবকে নিয়ে দুই বাংলাতেই চর্চার শেষ নেই। ব্যক্তিগত (personal relations) সম্পর্কের কারণে বার বার বিতর্কে জড়িয়েছেন এই নায়ক। নিজের নায়ককে নিয়ে এমন আলোচনা কোনও প্রভাব ফেলেছিল কি ইধিকার মনে ? হাসতে হাসতে অভিনেত্রী (Actor) বলেন, আমি শুধু কাজেই মন দিয়েছিলাম। বাকি কোথায় কে কী চর্চা করছে তা নিয়ে একদমই ভাবিনি। শাকিব খুবই পেশাদার একজন অভিনেতা। আমার ওর সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভাল।

শোনা যাচ্ছে, বছরের গোড়াতেই সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে টলিপাড়ার একটি ছবিতে কাজ করেছেন ইধিকা। যদিও এই ছবির কিছুই ঘোষণা হয়নি। এই প্রসঙ্গে ইধিকাকে প্রশ্ন করা হলেও তিনি তাই এড়িয়ে গেছেন। ছবি মুক্তির পর থেকেই ওপার বাংলা থেকে ইধিকার কাছে নতুন কাজের প্রস্তাব আসছে। কলকাতাতেও বেশ কিছু ছবির কথা এগিয়েছে। তবে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত অভিনেত্রী অবশ্য এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ। আপাতত প্রিয়তমা নিয়ে দর্শকের প্রতিক্রিয়া জানতেই তিনি বেশি উৎসাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *