রাত ১:৩৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনা শনাক্ত বেড়ে

ডেস্ক রিপোর্ট :
দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ৩৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ‍এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (৩০ জুন) রাতে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদিনও করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৫৯২ জনে; আর মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জন।

এ ছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ১৬০ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৮ হাজার ৮৫২ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

পরবর্তী সময়ে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃত্যু ২০০ ছাড়িয়ে যায়। এরমধ্যে ৫ ও ১০ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃতের সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর ২৮ আগস্ট মৃত্যু ১০০-এর নিচে নেমে আসে। ডেলটার পর করোনার নতুন ধরন ওমিক্রন আঘাত হানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *