রাত ১:৩২ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসেফ ঈদ শুভেচ্ছা বিনিময়

জয়পুরহাট প্রতিনিধি :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

আজ বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ১১ পিলারের শূন্যরেখায় বিজিবি’র হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার নাঈমুল ইসলাম বিএসএফের ভারতীয় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই সুন্দর সিং কে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানায়। একই সময় মেইন পিলারের ২৮১ এর সাব ৩৯ পিলারের শূন্যরেখায় ভারতের চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই মঙ্গল সিং কে মিষ্টি উপহার দেওয়া হয়। এসময় বিজিবি-বিএসএফ উভয়বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার নাঈমুল ইসলাম বলেন,সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এতে করে সীমান্তে দ্বায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে। এসময় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই সুন্দর সিং ও চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই মঙ্গল সিং ভারতীয় বিএসএফের পক্ষ থেকে সকল বাংলাদেশীকে ঈদের শুভেচ্ছা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *