
স্টাফ রিপোর্টার :আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে ভিষ্টন ইলেকট্রনিক্স এর সকল ডিলার,ক্রেতা-বিক্রেতা,সহ সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভিষ্টন ইলেকট্রনিকস এর চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম।
ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা, পবিত্র ঈদের মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।
ত্যাগের মহিমায় মহিমাধিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে,তাই এ দিন সকল হিংসা বিদ্বেষ ভুলে একমাত্র মহান প্রভূর জন্য কোরবানি করা, মাংস পরিবার -পরিজন, প্রতিবেশী ও আশেপাশে অসহায় মানুষের মাঝে সম হারে বন্টন করাই হলো পবিত্র ঈদের শিক্ষা।
ঈদুল আযহা উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, মহান প্রভূর দরবারে আরজি করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আযহা উদযাপন করার তৌফিক দান করেন।ঈদুল আযহার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন।ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক এ কামনা করেন তিনি।