বিকাল ৩:৫৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে জুয়া খেলার সময় আটক ১২

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের সদর উপজেলার দুর্গাদহ বাজার এলাকা থেকে জুয়া খেলার সময় ১২ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (Saturday) রাতে (Night) তাদের আটক করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ওসি সিরাজুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলায় অংশ নেয়। জুয়া খেলার খবর পেয়ে পুলিশ সদর উপজেলার ভাদসা দুর্গাদহ বাজার(Market)  এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার টাকা জুয়ার সরঞ্জামসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *