সকাল ১১:৫৩ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো: ইয়ার হোসেন

 

স্টাফ রিপোর্টার :

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে ‘C & F’  এর সকল ব্যবসায়ী, কর্মকর্তা- কর্মচারী, ই-কমার্স ব্যবসার সাথে জড়িত সকল ব্যবসায়ী এবং সর্বস্তরের সকল নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন স্পিডলাইন এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক,

ই-কমার্স এসোসিয়েশনের ঢাকা নর্থ জোনাল কমিটির কো-চেয়ারম্যান, মো: ইয়ার হোসেন ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কুরবান”। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে উঠার চেষ্টা। বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।

তিনি আরো বলেন- ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।

শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন- হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করার মধ্যে দিয়ে ঈদের আনন্দ বিরাজ করে। ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *