বিকাল ৫:৫৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নগরের ‘যাদুঘর’ নিয়ে এলেন জসিমউদদীন আকাশ

 

বিনোদন  প্রতিবেদক : ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে ঈদ উপলক্ষে বিডি২৯ মাল্টিমাডিয়া ইউটিউব চ্যানেলে শুক্রবার (Friday)  (২৩ জুন) বিকাল ৫ টায় প্রকাশ পেল মিউজিক (music video) ভিডিও ‘নগরের যাদুকর’। জনপ্রিয় প্রবাসী গীতিকার জসিম উদ্দিন আকাশের কথায়, শওকত আলী ইমনের সুর ও সঙ্গীত আয়োজনে গানটিতে কন্ঠ দিয়াছেন রিয়েলিটি শো বাংলার গায়েন খ্যাত রাবেয়া সেতু। মিউজিক ভিডিওতে মডেলিং করেছেন সময়ের সম্ভাবনাময় মডেল নিপুন রাজ ও প্রিয়া অনন্যা নওরিন। প্রিন্স খানের কোরিওগ্রাফিতে ভিডিও নির্মান করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

‘নগরের যাদুকর’ গান নিয়ে কাতার প্রবাসী গীতিকার জসিম উদ্দিন আকাশ বলেন, শত ব্যস্ততার মধ্যেও গান লিখি গানের প্রতি ভালো লাগা ও ভালোবাসা থেকে। আমি সাধারণত ভিন্নধর্মী গান বেশি লিখে থাকি। তবে ঈদ উপলক্ষে রোমান্টিক ঘারানার উৎসবমুখর কিছু লেখার চেষ্টা করেছি। আশা করি দর্শক – শ্রোতাদের গানটি ভালো লাগবে’।

নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, গীতিকার জসিম উদ্দিন আকাশের লেখা ‘নগরের যাদুকর’ গানটি অসধারণ। রাবেয়া সেতু’র গায়কীতে মডেল নিপুণ রাজ ও প্রিয়া’র রসায়নটা ভালো ছিলো। আশা করছি দর্শেকর মাঝে ‘নগরের যাদুকর’ গানটি সাড়া ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *