রাত ৮:৫১ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সিটির ১৬ নং ওয়ার্ডে একদল তরুণের উদ্যোগে একজন পঙ্গুকে অর্থ সহায়তা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের দিঘীরচালা গ্রামে দেলোয়ার নামে একজন পঙ্গুলোক (এক হাত নেই), রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। বর্তমান পরিস্থিতে অটো রিকশার যুগে, একহাত ছাড়া পায়ের রিকশা চালিয়ে তার জীবিকা নির্বাহ করা দুর্বিষহ হয়ে পরেছিলো। উনার এই কষ্ট লাগব করার জন্য ১৬ নং ওয়ার্ডের একদল তরুণ অসহায় লোকটার জন্য একটা অটো রিকশা কেনার জন্য ৪৩০০০ টাকা উনার হাতে তুলে দিয়েছি।

তরুণদের এই উদ্যোগে, সহায়তা করেছেন দিঘীরচালা গ্রামের এস এম মোকসেদ আলম, সালাউদ্দিন খান, রফিকুল হাসান রাজু, বাদল,হামিদ,এড. রাখি,এনতাজুল,জসিম,শামিম,
রাজিব,রাইয়ান,রাব্বি,আবির ও রায়হান মিশু সহ আরো অনেকেই।

‘Unity is strength- একতাই বল’ – এই স্লোগান নিয়ে গাজীপুর ১৬ নং ওয়ার্ড তাদের যাত্রা শুরু করলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *