বিকাল ৫:৩৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষাসৈনিক সামসুল হকের ২৫ তম মৃত্যু বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,ভাষাসৈনিক প্রয়াত সামসুল হকের ২৫ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়৷ মরহুমের মৃত্যু বার্ষিকীতে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও দারিদ্র্যদের মাঝে খাবার বিতরণ করা হয়। সামসুল হক ১৯৯৮ সালে ১৬ জুন মৃত্যু বরণ করেন। তার গ্রামের বাড়ি মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গেরবান্দা গ্রামে গাজীপুর সোসাইটির উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম বাবুল। উক্ত স্মরণসভায় বক্তব্য রাখেন মরহুমের ছেলে হুমায়ুন কবির, অতিরিক্ত সচিব মাহমুদ হাসান,ডেপুটি অ্যাটর্নী জেনারেল সাইফুল কবির,ডা: নাজিম আহমেদ ও গাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ুন হিমু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *