বিকাল ৫:৩২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাপুটে ও রেকর্ডময় ক্রিকেট খেলতে সমর্থ টাইগাররা : জি এম কাদের

ডেস্ক রিপোর্ট  :
সফররত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেষ্টে টাইগারদের বিশাল জয়ে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট, ক্রিকেট বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, অসাধারণ নৈপূন্যে ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। প্রমাণ হলো, শুরু থেকেই দাপুটে ও রেকর্ডময় ক্রিকেট খেলতে সমর্থ টাইগাররা। এই বিজয় সিরিজের অন্যান্য ম্যাচ জয়ে অনুপ্রেরণা যোগাবে ক্রিকেটারদের। নতুন প্রজন্মের ক্রিকেটারদের সামনে এই বিজয় মাইলফলক হয়ে থাকবে।

সফররত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেষ্টে টাইগারদের বিশাল জয়ে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *