
স্টাফ রিপোর্টার : বরমচাল টু সিলেট বাস সার্ভিস উদ্ভোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট।
বরমচাল ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন খছরু-র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল রহমান মনির,বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান,বরমচাল ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল মোক্তাদির, সমাজসেবক ডাঃরত্নজিৎ চক্রবর্ত্তী, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি ফারুক উদ্দীন সুন্দর, বরমচাল ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম রাজিব,কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী তরিক ও এলাকায় বিশিষ্ট মুরুব্বিগন।