সন্ধ্যা ৬:২৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে তুলসীগঙ্গার তীরে হচ্ছে ২০০ বছরের প্রাচীন ঘুড়ির মেলা

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা নদীর তীরবর্তী সন্ন্যাসীতলায় মন্দিরের পাশে বসে দু’দিনব্যাপি ঘুড়ির মেলা শুরু হয়েছে। গ্রামীণ এ মেলা সন্ন্যাসতলীর ঘুড়ির মেলা হিসেবে পরিচিত।

জনশ্রুতি রয়েছে সন্ন্যাসী পূজাকে ঘিরে দু’শ বছরের আগে মেলাটির উৎপত্তি ঘটে। সেই থেকে পঞ্জিকা অনুসারে প্রতিবছর বাংলা জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার বিকেলে বসে গ্রামীণ এ মেলা। মেলায় আশপাশের গ্রাম ছাড়াও দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের আগমণ ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *