রাত ৩:২৭ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

মেহেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মেহেরপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপি’র কার্যালয় থেকে মিছিলটি শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শেখ হুজাইফা ডিক্লেয়ারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম নেতা মোকলেছুর রহমান স্বপন।

বিক্ষোভ মিছিলে যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, সাবেক ছাত্রনেতা ইকবাল, হাসানুর রহমান বিট্টু, হাসানুজ্জামান বিপলু, যুবদল নেতা আশাদুল ইসলাম, শফিকুল ইসলাম, ফারদুল, ফুর্তি, মিছেল, সোহাগ, সালমান, মুজিবনগর উপজেলা যুবনেতা সিরাজ, আনোয়ার, ইদ্রিস সহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *