
ডেস্ক রিপোর্ট : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানকে অভিনন্দন জানান সাউথইস্ট বিশ্ববিদ্যালয় । সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে, অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম, ভাইস চ্যান্সেলর, এসইইউ-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ টানা দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান নিযুক্ত হন ।সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন BoT-এর উপদেষ্টা, SEU ট্রাস্টি অধ্যাপক ড. আ.ন.ম মেশকাত উদ্দিন, রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ (অব.), এবং BoT-এর সচিব মি. মোহাম্মদ তারিক আল জলিল প্রমুখ।