বিকাল ৫:৩৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মপুরাণ খ্যাত পরিচালক রশিদ পলাশের নতুন ছবি ‘ ময়ূরাক্ষী’ আসছে

বিনোদন ডেস্ক :ঈদুল -আযাহার পর আসছে  “পদ্মপুরাণ” খ্যাত পরিচালক রাশিদ পলাশ এর নতুন ছবি “ময়ূরাক্ষী” তে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দীপ। ববি ঢালিউডের জনপ্রিয় মুখ৷ দীপ ছোটপর্দায় পরিচিত মুখ, এবারই প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে বড়পর্দায় আসছেন তিনি। এইচবিও’র একটা আন্তর্জাতিক প্রজেক্টেও কেন্দ্রীয় চরিত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে দীপের। ইতোমধ্যে, ছবিটি আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে। “আজ ইন্টারন্যাশনাল” এর প্রযোজনায়, গোলাম রব্বানীর গল্প,চিত্রনাট্য ও সংলাপে ছবিতে বিভিন্ন চরিত্রে আরো রয়েছেন- সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত , ফারজানা ছবি, সমু চৌধুরী প্রমুখ। রয় সন্দীপের চিত্রগ্রহণে দেশের বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। ছবিতে সংগীত পরিচালনা করেছেন এ সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক জাহিদ নিরব৷ সবকিছু ঠিক থাকলে “ময়ূরাক্ষী” প্রেক্ষাগৃহে মুক্তির মিছিলে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *