সন্ধ্যা ৭:১৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ছাদ থেকে লাফিয়ে বড় বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের ভৈরবে ছোট ভাই নিরব মোল্লা (১৩) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ খবর শুনে তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে বড় বোন নাজা (১৯) মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) বিকেলে পৌর শহরের চন্ডিবের মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটেছে। ভাই-বোনের এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, শহরের চন্ডিবের মোল্লা বাড়ির বাছির মোল্লার একমাত্র ছেলে নিরব মোল্লা। সে স্থানীয় ব্লুবার্ড কিন্ডার গার্ন্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আর বড় বোন নাজা রফিকুল ইসলাম মহিলা কলেজের দ্বাদশ পড়ুয়া শিক্ষার্থী ছিল।

নিরব মোল্লা মহল্লার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়।

এক পর্যায়ে শরীরের ময়লা পরিষ্কার করতে ডুবায় গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায়। পরে খবর পেয়ে অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এদিকে একমাত্র আদরের ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে তিন তলা ভবওনর ছাদে থাকা বড় বোন নাজা লাফ দেয়, এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টায় নাজার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *