সন্ধ্যা ৭:৫৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ৮টি চোরাই ব্যাটারিচালিত অটো রিকশা উদ্ধার, ২ চোর ও একজন গ্যারেজ মালিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ :
মানিকগঞ্জে ৮টি চোরাই ব্যাটারীচালিত রিকশা ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ দুইজন  চোর এবং একজন গ্যারেজ মালিককে আটক করেছে পুলিশ। গ্রেফতার হওয়া সংঘবদ্ধ চোর চক্রের সদস্য আলী হোসেনের (৩০) বাড়ি মানিকগঞ্জের বড় সরুন্ডী এলাকায় ও মোঃ রানার (২০) বাড়ি চরগড়পাড়া গ্রামে। গ্যারেজ মালিক মোঃ মামুনের (২৮) বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মধুখোলা গ্রামে। সে বেউথা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছে।  তারা অটোরিকশা চুরির সংঘবদ্ধ চক্র বলে দাবী পুলিশের। গতকাল বিকেলে (১১ জুন) মানিকগঞ্জ সদর থানায় সংবাদ সম্মেলনে এ দাবী করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ সরকার, ওসি তদন্ত কহিনুর হোসেন, এসআই টুটুলসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *