রাত ২:৪০ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাতা না হলে নির্মাতাই হতাম:- মিয়াজি পাপন

মিয়াজি পাপন একজন বিজ্ঞাপন নির্মাতা, যার ধ্যান জ্ঞান সম্পুর্ন বিজ্ঞাপন নির্মাণ ও বিজ্ঞাপনের গল্প লেখা। সম্প্রতি তার সঙ্গে  কথা হয়।

 

১।  : সাম্প্রতিক সময়ে কি নিয়ে ব্যস্ততা আপনার?

মিয়াজি পাপন: বিজ্ঞাপনের গল্প লেখা আর বিজ্ঞাপন নির্মান এই দুইটা কাজের বাইরে আর কিছু নেই ব্যাস্ত থাকার মতো। পণ্যের প্রচারণায় খুব আনন্দ নিয়েই ব্যস্ত আছি, কিছু সরকারি-বেসরকারি বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যাস্ততায় দিন কাটছে।

২। আপনি তো মিডিয়ায় নির্মাণের সাথে জড়িত, এ নিয়ে কিছু বলুন?

মিয়াজি পাপন: প্রথমত আমি একজন কপিরাইটার, তারপর নির্মাতা। বিজ্ঞাপনের গল্প লিখতে গিয়ে কয়েকটা জিঙ্গেল লেখার চেষ্টা করেছি। কয়েকটা বড় ব্র্যান্ড আমার লেখা জিঙ্গেল প্রশংসা করেছে, জিঙ্গেল নিয়েও কাজ করার সাহস পাচ্ছি। সব মিলিয়ে আশাবাদী হয়ে উঠছি।

৩। নির্মাণের বাইরে এখন ব্যক্তিগত জীবনে কেমন আছেন?

মিয়াজি পাপন : স্ত্রী আর দুই ছেলে নিয়ে সুন্দর একটা পরিবার আমার। ব্যাক্তিগত কিছু বলতে তারাই। আর সামগ্রিক কিছু নিয়ে বড় কিছু হলো আমার মা। শব্দহীন জায়গা বেশি পছন্দ। অহেতুক আড্ডা এড়িয়ে চলি।

৪। নির্মাতা না হলে কি হতেন?

মিয়াজি পাপন: নির্মাতা না হলে নির্মাতাই হতাম।

৫। প্রথমে কিভাবে মিডিয়ায় আসলেন?

মিয়াজি পাপন : আমার পড়াশোনা মিডিয়া নিয়েই। গ্রাফিক্স এন্ড মাল্টিমিডিয়া নিয়ে পড়েছি শান্ত-মরিয়ম ইউনিভার্সিটিতে। তবে আমার প্রথম শুটিংয়ে আসা অমিতাভ রেজা ভাইয়ের বিজ্ঞাপনের মডেল হিসেবে। ২০১৩ সালে ক্লেমনের একটা টিভিসি ছিলো সেই প্রথম বিজ্ঞাপনের মুগ্ধতা।

৬। দর্শকদের উদ্দেশ্য কিছু বলেন?

মিয়াজি পাপন: দর্শক সবসময়ই আমাদের কাজের মূল্যায়নকারী। তবে দর্শক হাততালি দেয়ার জন্য কেউ বিজ্ঞাপন বানায় না। দিনশেষে পণ্যের গুণাগুণ ঠিক মতো বুঝতে পেরে দর্শক যদি ক্রেতা হয়ে যায় তবেই একজন বিজ্ঞাপন নির্মাতা সফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *