রাত ১০:১৭ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে স্বামী -স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার আলাদীপুর পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়ির শয়ন ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আক্কেলপুর উপজেলার আলাদীপুর পশ্চিম পাড়া গ্রামের সোহেল মন্ডল (৩৮) ও তার স্ত্রী পারুল বিবি (৩৬)।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, সোহেল মন্ডল দিনমজুরি কাজ করতেন।

শনিবার সকালে তারা স্বামী-স্ত্রী বাড়ির বাহিরে এসে প্রতিবেশীদের সঙ্গে গল্প করে বাড়িতে চলে যান। পরে প্রতিবেশিরা তাদের ডাকাডাকি করলেও সাড়া না দেয়ায় ঘরের দরজা খুলে আড়ায় ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। তাদের আত্মহত্যার কারণ তদন্তের পর জানা যাবে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *