সন্ধ্যা ৭:৫৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখে বিউটি সার্জারী করে তোপের মুখে শুভশ্রী

 

বিনোদন  প্রতিবেদক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী শ্যুটিংয়ের ফাঁকে মাঝে মধ্যেই অনুরাগীদের জন্য নিজের নতুন নতুন ছবি এবং রিল শেয়ার করেন। নেট দুনিয়ায় তার শেয়ার করা ছবি দেখে কমেন্টে ভরিয়ে দেন অনুরাগীরা। কিন্তু সবসময় যে তার প্রশংসাই মেলে এমনও নয়। শুভশ্রীকে কখনো সমালোচনার মুখেও পড়তে হয়। অবশ্য এসব বিষয়ে তাকে বরাবরই চুপ থাকতে দেখা যায়।

চলচ্চিত্রে শুটিংয়ের বদলে বর্তমানে রাজ পত্নী শুভশ্রী ব্যস্ত রয়েছেন রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ এর শ্যুটিংয়ে। এতে তিনি মিঠুন চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেন। যাই হোক, নিজের ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সোশ্যাল মিডিয়ায় সব সময় চর্চায় থাকেন শুভশ্রী। আবার শ্যুটিং সামলে তিনি চেষ্টা করেন একমাত্র সন্তান ইউভানকে সময় দিতে।

এই সকল ব্যস্ততার মাঝেই ‘ডান্স বাংলা ডান্স’ এর শ্যুটিংয়ের ফাঁকে শুভশ্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি এবং রিল ভক্তদের জন্য শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন – হাহাহা এটাই হচ্ছে খুব মজার। আর রিলের ক্যাপশনে লিখেছেন, নমনীয় উপর আত্মা। এসব ছবিতে তাকে দেখা গেছে, মুখে চড়া মেকআপের সঙ্গে বিভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন রঙের পোশাকে সেজে উঠতে।

কিন্তু ছবিগুলো প্রকাশের পরেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই টলিতারকা। অনেকেই তার মুখে বিউটি সার্জারি করানো নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ সরাসরি বলেছেন, সার্জারি করিয়ে মুখটা নষ্ট করে ফেলেছেন।
কেউ কেউ মন্তব্য করছেন, আগেই দেখতে সুন্দর ছিলেন এই অভিনেত্রী। সার্জারির পর এখন আর আগের মতো দেখতে নেই তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *