
জয়পুরহাট প্রতিনিধি : ক্ষেতলালে ১ কেজি ৭৫০গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বৃহঃস্পতিবার রাতে ক্ষেতলাল উপজেলার আয়মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৫।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার দক্ষিণ হাট শহর এলাকার শ্রী গিরেন পালের পুত্র শ্রী প্রদীপ পাল(৩০) ও আয়মাপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের পুত্র আবু তালেব মন্ডল(৫২)।