
গাজীপুর প্রতিনিধি : তৈরী পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্বনামধন্য প্রতিষ্ঠান কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ কর্তৃক আয়োজিত পরিবেশ দিবসের এবারের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলো বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ উন্নয়নে করনীয় সম্পর্কে সেমিনার ও আলোচনা সভার আয়োজন ।
গাজীপুর সদরের মেম্বার বাড়ির আবাবিল একাডেমি ও রাজেন্দ্রপুরের হিলফুল এডুকেশন একাডেমিতে শিশুদের সামনে বক্তব্য রাখেন কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ এর পরিবেশ ও সাসটেইনেবিলিটি বিষয়ক ব্যবস্থাপক সাঈদ চৌধুরী । তিনি শিশুদের বর্তমান সময়ে পরিবেশের সবচেয়ে বড় যে চ্যালেজ্ঞগুলো আছে যেমন পানি দূষণ, কার্বন ইমিশন, বায়ু দূষণ এসব বিষয়ে ধারণা দেন ।
বর্জ্য ব্যবস্থাপনার জন্য কেমিক্যালের খালি ড্রাম (সঠিক পদ্ধতিতে পরিস্কার করা) স্কুল কর্তৃপক্ষকে হস্তান্তর করে কোন ময়লা কোথায় ফেলা যাবে বা যাবেনা সে সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন । শিশুরা খুব আনন্দের সাথে বিষয়গুলো শোনে এবং তারা এ বিষয়ে কাজ করবে বলে আগ্রহ প্রকাশ করে ।
এসময় আবাবীল একাডেমির পক্ষে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজিজুল হক সহ অত্র স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ।
হিলফুল একাডেমির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার শান্ত সহ স্কুলের শিক্ষার্থী ও সকল শিক্ষকগন ।
কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমপ্লায়ান্স ম্যানেজার শাকিল পারভেজ ও শাহ আলম । নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার ফাহিম আহমেদ সহ এলাকার গন্যমান্য মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান সুন্দর হয়ে ওঠে । অনুষ্ঠান শেষে শিশুদের মধ্যে ওয়ান টাইম নাস্তা হিসেবে বিস্কুটের প্যাকেট বিতরণ করা হয় । তারা এতে আনন্দ পায় ।
এর আগে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ এর পক্ষ থেকে বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ দিবসের কর্মসূচীর সূচনা করেন কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ এর হেড অব এইচ আর এ্যাডমিন, কমপ্লায়ান্স ওে জিএসের হেড মেজর (অবঃ) মোঃ ইমতিয়াজ ইসলাম ও অপারেশন হেড মাশরাকুল হক চৌধুরী ।