সন্ধ্যা ৬:২৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় জাদুঘর আয়োজিত ‘বঙ্গবন্ধুর শিক্ষা ও স্বাস্থ্য ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আজ দুপুরে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় জাদুঘর আয়োজিত ‘বঙ্গবন্ধুর শিক্ষা ও স্বাস্থ্য ভাবনা’ শীর্ষক বিশেষজ্ঞ বক্তৃষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষজ্ঞ বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মোঃ কামরুজ্জামান। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর সচিব (যুগ্মসচিব) গাজী মোঃ ওয়ালি-উল- হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *