বিকাল ৩:৫০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুপসায় ভূমি দস্যু জামাইয়ের বিরুদ্ধে এমপির কাছে শ্বশুর সহ এলকা বাসির অভিযোগ

 

রূপসা প্রতিনিধিঃ খুলনার রূপসা উপজেলা পরিষদের নৈহাটী ইউনিয়নের ইলাইপুর গ্রমের মৃত দেলোয়ার হোসেন মাঝির ছেলে মোজাফফর হোসেন মাঝি ৮ নং ওয়ার্ড আ লীগের সাধারণ সম্পাদক একই গ্রামের মোঃ সরোয়ার শেখ (৭৩) তার জামাই শশুরের সাড়ে ৪ বিঘা জমি জাল জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন। শশুর সরোয়ার সহ এলাকার ভুক্তভোগী বাবর আলী (৫০), আব্দুল জলিল শেখ (৬৬), ফাতেমা খাতুন (৬৭) মোঃ ইকবাল হাসান(৪৮), রুস্তম আলী শেখ (৪৩), সাবেক ইউ পি সদস্য মোঃ আবদুর রউফ শেখ ৬৮, মোঃ সিরাজুল ইসলাম শেখ (৫২), রবিউল ইসলাম পলাশ (৪৮), চাচাতো ভাই ছলেমান মাঝি (৬২) দের বিভিন্ন সময়ে ভাড়াটিয়া গুন্ডা ও দেহরক্ষী রহমানের মাধ্যমে মোটা অংকের অর্থ প্রলোভন দেখিয়ে সুকৌশলে জমি জালিয়াতি করে অবৈধ ভাবে ভোগদখলে থাকিয়া নিরিহ জমির প্রকৃত মালিকদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বলে আমি ক্ষমতাশিন দলের লোক। আমার বিরুদ্ধে থানায় মামলা দিয়ে কিছুই করতে পারবিনা। এই ভয়ে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দায়ের করেন। গত ২৭ মে বেলা ১২ টার সময় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নিকট অভিযোগ দিলে তিনি বিষয়টি তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর জাহান ও রূপসা থানা অফিসার ইন চার্জ মোঃ শাহিন দুজনকেই আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাৎক্ষনিক নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *