সকাল ১১:৫৪ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ

স্টাফ রিপোর্টার :  বিএনপি  কর্তৃক দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে জয়পুরহাটে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার দুপুরে শহরের জিরো পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি এসএম সোলায়মান আলীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যসহ আগুন সন্ত্রাস করে কখনো দেশের উন্নয়ন ঠেকানো যাবে না।

বিএনপি এদেশের উন্নয়ন চায় না বলেই আগুন ও পেট্রোল সন্ত্রাসসহ সাধারণ মানুষের প্রাণহানির মধ্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রতিরোধ করতে চায়। আর আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে বলে দেশের অভাবনীয় উন্নয়ন করে যাচ্ছে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *