
বিনোদন প্রতিবেদক : হঠাৎ করেই মিথিলা – সৃজিত এর সংসার ভাঙার তীব্র গুঞ্জনে ভারী হয়ে ওঠেছে ঢাকা এবং কলকাতার মিডিয়া। কলকাতার একটি প্রভাবশালী গণমাধ্যম জানিয়েছে, বিচ্ছেদ হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় মডেল – অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির। ওই গণমাধ্যমের এমন প্রতিবেদন প্রকাশের পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। তবে কি সত্যিই ভেঙে যাচ্ছে দুজনের নতুন সংসার ?
নিজের সংসার জীবন ভেঙে যাচ্ছে – এমন চাঞ্চল্যকর খবরে দুই বাংলার মিডিয়ার মানুষজনেরা নড়েচড়ে বসেছেন। কিন্তু এটা নিয়ে তেমন গুরুতর প্রতিক্রিয়া জানালেন না মিথিলা! শুটিংয়ে ব্যস্ত থাকা মিথিলা আজ প্রকাশিত এই সংবাদে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে ?
কলকাতার ওই গণমাধ্যমের দাবি – এই দম্পতির সংসারে ঝামেলা চলছে। বয়সে ছোট এক তরুণীকে নতুন করে মন দিয়েছেন সৃজিত। ক্যামেরার পেছনে কাজ করেন ওই তরুণী প্রেমিকা। আজকাল পার্টিতে সারাক্ষণ ওই তরুণীর সঙ্গে সময় কাটান সৃজিত। তাই মিথিলার সাথে প্রতিনিয়ত দূরত্ব তৈরি হচ্ছে পরিচালকের।
গণমাধ্যমটি দাবি করছে, আগামী দুই মাসের মধ্যে সৃজিতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা। তবে পরিচালক স্বামীকে মিথিলা এখনই আইনত মুক্ত করতে ইচ্ছুক নন বলে জানিয়েছে ওই গণমাধ্যম।