
স্টাফ রিপোর্টার :
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিসিটিভির মাধ্যমে ভোট পর্যবেক্ষণের এক পর্যায়ে কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, সার্বিকভাবে এখন পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের পরিবেশ ভালো। শৃঙ্খলার সঙ্গে ভোট চলছে। কোথাও বড় ধরনের কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। আমরা সকাল থেকে সিসিটিভি পর্যবেক্ষণ করছি। দু-একটি কেন্দ্রে কিছু সমস্যা হয়েছে, সেগুলোর বিষয়ে পরবর্তীতে তথ্য জানানো হবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভির মাধ্যমে ভোট পর্যবেক্ষণের এক পর্যায়ে কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মো. আলমগীর বলেন, গাজীপুর সিটি করপোরেশনের ভোট সুষ্ঠু করতে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। সে অনুযায়ী সকাল থেকে ভোটগ্রহণ হচ্ছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোন অনিয়মের চিত্র চোখে পড়েনি।ফলাফল ঘোষণা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদী তিনি।