বিকাল ৪:১১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান আপনাদের চায় না : নায়ক বাপ্পারাজ

বিনোদন ডেস্ক : সদ্য প্রয়াত অভিনেতা ফারুক ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। তার মৃত্যুতে এই ঢাকা-১৭ আসন সংসদীয় আসন শূন্য হয়েছে।ফারুকের স্থলে নির্বাচনে অংশ নিতে অনেকেই তৎপরতা শুরু করেছেন।এই আসনে নির্বাচন করার জন্য  টিভি অভিনেতা সিদ্দিকুর রহমান অনেক আগেই প্রকাশ করেছিলেন।তবে এরই মধ্যে এই আসনে অনেক তারকার নাম প্রস্তাবনা আকারে আসছে যেমন চিত্রনায়ক ওমর সানী প্রস্তাব করেছেন অভিনেতা ফেরদৌসের নাম আবার চিত্রনায়িকা অঞ্জনা প্রস্তাব করেছেন আলমগীরের নাম। এসব বিষয়ে একেবারে ভিন্নমত প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। এর পেছনে অবশ্য কারণও আছে। বাপ্পারাজের বাবা প্রয়াত নায়ক রাজ রাজ্জাকের বাড়ির নাম ‘লক্ষীকুঞ্জ’। এটি গুলশান-২-এ অবস্থিত । সেখানেই বসবাস করছেন বাপ্পারাজসহ তাদের পরিবার। সেই হিসেবে তারা ঢাকা ১৭ আসনের অন্তর্ভুক্ত।

২১ মে এক পোস্টে বাপ্পারাজ জানান, সদ্য প্রয়াত নায়কের ইমোশন ব্যবহার করে নির্বাচনী ফায়দা নিতে চাইছেন অনেকেই।  একজন মৃত মানুষের ইমোশনকে ক্যাশ করে যারা ফায়দা লুটতে চাচ্ছেন, তারা অফ যেতে পারেন, গুলশান আপনাদেরকে চায় না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *