ভোর ৫:১৮ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবগঠিত বাংলাদেশ প্রেসক্লাব,পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি রিংকু ও সাধারণ সম্পাদক রাব্বি

 

পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি : ২২মে, সোমবার বিকালে ফকিরহাট নামক স্থানে বাংলাদেশ প্রেস ক্লাব, পলাশবাড়ী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়।

নাজমুল আলম খন্দকার রিংকুর সভাপতিত্ব ও মোঃ রাব্বী মিয়া সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও জেলা শাখার সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন আকন্দ,
বিশেষ অতিথি পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু ও বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি এস এম শাকির হায়দার সহ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মোঃ অলিউর রহমান ঝিনুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, আফরোজা বেগম, কাজী সোহেল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে আলোচনা সভা শেষে বাংলাদেশ প্রেস ক্লাব, পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি-নাজমুল আলম খন্দকার, সহ-সভাপতি-মোসলেম উদ্দিন বিজন ও আবু জাফর মন্ডল, সাধারণ সম্পাদক-মোঃ রাব্বী মিয়া সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক-আলাল হোসেন খন্দকার, সাংগঠনিক সম্পাদক-মোহন চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক- মোঃ হামিদুর রহমান শেখ, অর্থ সম্পাদক-শামীম আহমেদ এবং শফিউল ইসলামকে কার্যকরী সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *