ভোর ৫:০৪ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠান আজ ১৩ মে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সমাবর্তন অনুষ্ঠানে  সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব ড. শামসুল আলম।  সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় এর সম্মানিত সাবেক উপাচার্য শৌভিক ভট্টাচার্য।  আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. গিয়াস উদ্দিন মিয়া। সমাবর্তন শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *