ভোর ৫:১৮ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত

 

আশরাফুল শ্রাবণ : আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন,আসন্ন সিটি নির্বাচন উপলক্ষে টঙ্গীতে বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমিতির উদ্যোগে টঙ্গী পূর্ব থানার পিছনে বৃহত্তর ময়মনসিংহ সমিতির অফিসের সামনে শুক্রবার রাত ৭ ঘটিকায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমিতির সভাপতি
আলহাজ্ব জালাল উদ্দীন মাষ্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটুর সঞ্চালনায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।মনে রাখবেন নৌকায় ভোট দেওয়া মানে শেখ হাসিনাকে ভোট দেওয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র পদপ্রার্থী এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি, আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মতিউর রহমান বিকম,আলহাজ্ব মনির আহমেদ সাবেক সহসভাপতি টঙ্গী থানা আওয়ামী লীগ ও গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা হোসেন এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন রঞ্জু সরকার যুব লীগ সভাপতি পদপ্রার্থী ৫৫ নং ওয়ার্ড, হারুন অর রশিদ ৫৫ নং ওয়ার্ড যুবলীগ, শেখ সাদেক এই নির্বাচনের সাংবাদিক বিশিষ্ট ব্যবসায়ী, সহ অনন্য নেতাকর্মীরা। নির্বাচনী আলোচনা সভায় ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ময়মনসিংহ সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটু লাটিম মার্কায় ভোট ও সকলের দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *